ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় জড়িত ৪ জন গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ৪:১২

নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিকশা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিকশাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার