চট্টগ্রামে আগামিকাল থেকে শুরু তাফসিরুল কোরআন মাহফিল
ঐতিহাসিক প্যারেড ময়দানে ১৮ বছর পর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এই মাহফিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন ইসলামী বক্তা এই মাহফিলে বক্তব্য রাখবেন।শনিবার (২৫ জানুয়ারি) নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের প্রস্তুতির সবশেষ অবস্থা জানানো হয়।ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।
প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। এ ছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।
মাহফিলে অংশগ্রহণের জন্য নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এটি ইসলামী ঐক্য ও সৌহার্দ্য জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ।
উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণে আর মাহফিলের আয়োজন করতে পারেনি পরিষদটি। প্রায় ১৮ বছর পর পুনরায় এ আয়োজন করছে সংগঠনটি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ