ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সাবেক এমপি মোজাম্মেল হকের মৃত্যুবার্ষীকি পালন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ৪:১৮

নাটোরের গুরুদাসপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষীকি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজেটির অধ্যক্ষ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় গুরুদাসপুর পৌর সদরের রোজি মোজাম্মেল মহিলা কলেজে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোজাম্মেল হকের জৈষ্ঠ পুত্র ও কলেজটির সভাপতি প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাটোর-৪ আসনে এমপি পদপ্রার্থী।

জানাযায়, রোজি মোজাম্মেল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক, সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী। গুরুদাসপুর-বড়াইগ্রামে তার নামে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সমর্থনে ২০০১ সালে নাটোর-৪ আসনের এমপি হন মোজাম্মেল হক। গুরুদাসপুর-বড়াইগ্রামের মাটি ও মানুষের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। তার রাজনীতিকালে সাধারণ জনগনের পাশে থেকে নির্বাচিত এলাকায় কাজ করে গেছেন। তিনি গত ২০২৩ সালের ১২ জানুয়ারী মৃত্যু বরণ করেন। প্রতি বছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর তার দ্বিতীয় মৃত্যুবার্ষীকি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা একজন চৌকশ রাজনীতিবিদকে হারিয়েছি। তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। অভিভাবককে হারিয়ে আমরা শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। বক্তারা আরো বলেন, আগামীতে আমরা নাটোর-৪ আসনে আমাদের অভিভাবক হিসেবে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে চাই।

এসময় উক্ত অনুষ্ঠানে গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির