ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আস্ সিরাত এতিম নিবাসে নতুন সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৫:৮

নোয়াখালীর কবিরহাটে আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসায় নতুন ছাত্র-ছাত্রীদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব রামেশ্বরপুর গ্রামে অবস্থিত আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রধান মেহেমান হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার নতুন ছাত্র-ছাত্রীদের সবক পাঠ করান, নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাক্ষ হযরত মাওলানা ড. আমিন উল্যাহ।

মৌলভী জাকির হোসেন এর সভাপতিত্বে ও আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার সাধারণ সম্পাদক মো: আহসান উল্যাহ বিএসসি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী মো: শাহাদাৎ হোসেন আরজু, আস্ সিরাত এতিম নিবাসের প্রতিষ্ঠাতা লন্ডল প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাসুদ, আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন, লন্ডন প্রবাসী মো: ইউছুফ, মাওলানা আহসান উল্যাহ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী হোসাইন মো: আশিক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় বক্তারা আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অজোপাড়া গ্রামে এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার কারণে অত্র এলাকায় কোন এতিম শিশু অর্থের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত হবেনা। এসময় আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, যে আপনারা শিশুদের প্রতি এমন ভাবে গুরুত্ব দিন যে নোয়াখালীতে শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী হিসেবে যাতে আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার স্থান অর্জন করতে পারে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ