বারহাট্টায় নতুন ভবনে সোনালী ব্যাংক শাখা স্থানান্তর
সোনালী ব্যাংক লিঃ বারহাট্টা শাখা স্থানান্তর করে নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার সকালে স্থানীয় উপজেলা সদরের গোপালপুর বাজার থেকে স্থানান্তর করে আসমা বাজারে নতুন ভবনে সোনালী ব্যাংক লিঃ বারহাট্টা শাখার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোনা অঞ্চলের প্রধান (ভারপ্রাপ্ত) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নূরুল ইসলাম, নেত্রকোনা শাখার এজিএম মো. আলমগীর, বারহাট্টা শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক মো. ছানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, হেফাজতে ইসলাম বারহাট্টা শাখার সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক শামছ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুলসহ ব্যাংকে কর্মরত ও সাবেক কর্মকর্তা-কর্মচারীগণ, গণমাধ্যমকর্মী এবং ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়ার শেষে সংক্ষিপ্ত আলোচনায় এজিএম মো. নূরুল ইসলাম শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
বারহাট্টা শাখার ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাশ জানান, পর্যাপ্ত জায়গার অভাবে গোপালপুর বাজারে শাখার কার্যক্রম পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছিল। ওই বাজারে খোঁজাখুঁজি করে জায়গা না পাওয়ায় শাখাটিকে এখানে স্থানান্তর করা হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা