ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়: বাদীর স্বীকারোক্তি


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ১২:৫৯

বগুড়ার নন্দীগ্রামে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি মো, আলাউদ্দিন সরকার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন হেলালুদ্দীন মন্ডল নামের এক যুবক। 

লিখিত বক্তব্যে তিনি বলেছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দীন সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নি সংযোগের নেতৃত্ব দিয়েছিলেন। অথচ সংবাদ সম্মেলনের ৪ দিন পর বাদী হেলালুদ্দীন নিজেই স্বীকারোক্তি দিলেন সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ঘটনাস্থলে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ছিলেন না। এমনকি সংবাদ সম্মেলনের কাগজে লেখা কয়েকজন বিএনপি নেতা কর্মী ঘটনাস্থলে ছিলেন না। তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনে আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি। কাগজে কি লিখেছে আমি বলতে পারবোনা। আমি মূর্খ মানুষ আমি কিছু বুঝিনা। সব তারাই করেছে। 

এছাড়াও, গত শনিবার (২৫শে জানুয়ারী) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ হেলালুদ্দীনের পরিবারের সাথে কথা বলেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন। সেখানেও হেলালুদ্দীনের স্ত্রী এবং দুই বোন সহ গ্রামবাসী একই স্বীকারোক্তি দিয়েছেন যে, ঘটনার সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সেখানে ছিলেন না।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি দলের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি মহল উঠেপরে লেগেছে। উপজেলা বিএনপির সভাপতি সহ দলের বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে ভিতি সৃষ্টি করছে। এসব কুচক্রি মহলের বিষয়ে দলের নেতাকর্মী সহ সাধারন জনগনকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে শান্তি শৃংখলা ও উন্নয়নের দল। সুতরাং বিএনপি ও বিএনপি দলীও নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কারীদের কঠোর হস্তে দমন করবে দেশের জনগন।

উল্লেখ্য, গত ১৭/১/২৫ ইং তারিখে উপজেলার ১নং ইউনিয়নের কদমকুড়ি গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় গত ২২/১/২৫ ইং তারিখে বগুড়া প্রেসক্লাবে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন কদমকুড়ি গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হেলালুদ্দীন মন্ডল।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির