ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ বিকাল ৫:২৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ার খবর পাওয়া গেছে৷  সোমবার(২৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে চালক ও হেল্পার ছাড়া আর কোনো যাত্রী ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা এসেছি। কোনো হতাহত পাইনি। পরে শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এলে তাঁর কাছে দুর্ঘটনা কবলিত বাসটি হস্তান্তর করি।

শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা এসে দেখি রাস্তার উত্তর পাশে বাসটি পড়ে আছে। কোনো হতাহত নেই। জয়কলস হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত