ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৭-১-২০২৫ বিকাল ৫:৪৬

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আঠার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ।  

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল গত ৭দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বেগমমগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত