ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সালিমুল হক কামাল


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ১২:৫৪

নিজেদের মধ্যে গ্রুপিং রাখা যাবে না। ধানের শীষের স্বার্থে, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। নিজেদের মধ্যে মতের অমিল থাকতে পারে তবে তা বৃহত্তর স্বার্থে এক হতে হবে। তাহলেই শালিখাবাসীর তথা এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নিশ্চিত করা যাবে এদেশের মানুষের মৌলিক অধিকার। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: রোকনুজ্জামান খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: আমিনুর রহমান খান পিকুল। এছাড়াও উপস্থাপিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শালিখা উপজেলা শাখার সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ প্রমূখ। জনসভায় প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন,খুনি হাসিনার দোসরদের এদেশে জায়গা হবে না। আওয়ামীলীগ করে এখন বিএনপির সুবিধা নিতে চাইলে তাদেরও স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা