জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক নির্বাচিত হয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বাফুফের সভাপতি তাবিফ আউয়ালের স্বাক্ষরিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে ফরহাদ হোসেন আজাদকে আহবায়ক করে ৮ জনকে সদস্য করে এডহক কমিটি ছয় মাসের জন্য গঠন করা হয়েছে। এর আগে বাফুফের গর্ভনমেন্ট রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এটিএম কামরুজ্জমান শাহানশাহ, এটিএম হাসানুজ্জামান পলাশ, মোফাজ্জল হোসেন বিপুল, রোকনুজ্জামান জাপান, আবু তারেক টুকু, সাইফুল ইসলাম শাহীন, শাহিনুর রহমান গুড্ডু, উম্মে হাবীবা হীরা।
এ বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, আমি ক্রীড়ানুরাগী মানুষ। দেশের ফুটবল এবং আমার নিজ জেলার ফুটবল উন্নয়নে কাজ করে যাবো। আগামীতে পঞ্চগড় জেলার উদীয়মান খেলোয়াড়েরা জাতীয় ফুটবলের পাইপলাইন হিসেবে যাতে থাকতে পারে সে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন