কবিরহাটে এম এম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয়ের (এম এম হাই স্কুল) এর বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮ঘটিকায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল।
পরে বিকাল ৩ঘটিকায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজস্ব আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আহসান উল্যাহ বিএসসি বিএড এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মো. শাহাদাৎ হোসেন আরজু।
এসময় উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, যুগ্ন সাধারণ সম্পাদক জায়েদল হক জাবেদ, সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মো. মোশারফ হোসেন, প্রাক্তন ছাত্র ও ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী হোসাইন মোহাম্মদ আশিক, প্রাক্তন ছাত্র সৌদি প্রবাসী মাসুদ হোসাইন, প্রাক্তন ছাত্র ও আল আমিন পোল্ট্রির স্বত্তাধিকারী শাহাদাৎ হোসেন সাদ্দাম, প্রাক্তন ছাত্র দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোজাম্মেল হক, জে এস এস ট্রেডার্সেও স্বত্তাধিকারী শহীদুল ইসলাম প্রমূখ।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এ বিদ্যালয় থেকে আমরা পড়ালেখা শেষ করে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছি এমনকি আজকে নিজেদের এই প্রিয় বিদ্যাপিঠে নিজেরাই আজ অতিথি হয়ে আসতে পেরে গর্বিত মনে হচ্ছে। এসময় সবাই বিদ্যালয়ের মাঠ প্রশস্ত করা সহ বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করার আস্বাস প্রদান করেন। এছাড়াও আগামীতে এ ধরণের অনুষ্ঠানকে আরো সুন্দর ও ব্যাপক ভাবে করারও আহবান জানান তারা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু