ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বারহাট্টার ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:১৩

নাশকতার মামলায় নেত্রকোনা বারহাট্টা উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন এ আদেশ প্রদান করেন।

আসামিরা হলেন- বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়মী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল হক, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়মী লীগ নেতা সাইদুর রহমান, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়মী লীগ নেতা মো. মিজানুর রহমান চঞ্চল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা থেকে বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিল। ওইদিন আওয়মী লীগ নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ এনে ৫ আগস্ট আওয়মী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়মী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা শাখা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়। আজ ৪ ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর হওয়ায় এই মামলায় বারহাট্টা উপজেলা আওয়মী লীগ সভাপতি খায়রুল কবির খোকনসহ মোট ১৮ জনের কারাবাস হলো।

আসামি পক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামিরা বিজ্ঞ উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন ছয় সপ্তাহের (এন্টিসেপ্টি) জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে আমলী আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে  জামিনের জন্য প্রার্থনা করলে, বিজ্ঞ বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা