মৃত ও অসহায় পরিবারের মাঝে প্রায় ১৯ লাখ টাকার চেক বিতরণ দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুরে জেলা ট্রাক,ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৃত ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে প্রায় ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। ২৮ জানুয়ারি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উক্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। এর আগে শ্রমিক ইউনিয়নের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বিশেষ সাধারণ সভায় ইউনিয়নের সভাপতি মো.আনোয়ারুল হকের সভাপতিত্বে ইউনিয়নের গত দুই বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সাদাকাতুল বারী। এরপর জেলা ট্রাক,ট্যাংকলরী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,সহ সাধারণ সম্পাদক শিবলু জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মোঃ স্বাধীন, দপ্তর সম্পাদক আব্দুল গফুর,সড়ক সম্পাদক মিস্টার আলী,সহ সড়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,প্রচার ও ক্রীড়া সম্পাদক মহির উদ্দিন,নির্বাহী সদস্য রেজাউল ইসলাম রাজা প্রমূখ। বিশেষ সাধারণ সভায় সর্বমোট ১৮ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এরমধ্যে ১৫ জন মৃত শ্রমিক পরিবারের প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে এবং অসহায় পরিবারের মেয়ের বিয়ে বাবদ ২১ হাজার টাকা করে ৫০ জনকে এই চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা