ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য জমি দখল, প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত-৩


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:১১

নওগাঁর মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার শাহাপুর চৌকিদার পাড়া এলাকায়। এঘটনায় প্রতিপক্ষের মারপিটে ৩ আহত হয়েছেন। এদের মধ্যে ফিরোজ হোসেন নামে একজন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার শাহাপুর চৌকিদার পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ফিরোজ হোসেন (২২), বেলাল হোসেনের স্ত্রী শান্তা বেগম (২৪) ও ফরিদ মৃধার স্ত্রী আসমা বেগম (৫০)। 

অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী শাহিন হোসেন (২৮), রেজাউল করিম (৫৫), সোহেল রানা (২৮) ও সাকিল হোসেন (২৭)।
অভিযোগ সুত্রে জানাগেছে, শাহাপুর মৌজার আরএস ৫৩ নং খতিয়ানের হাল ১৭৬৩ দাগের ১.৯৩ একর জমির কাতে ১.০৬ একর জমি দরখাস্তকারী আহত সাইদুর রহমান গংরা দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় বেশ কিছুদিন থেকে উক্ত ভোগ-দখলীয় নালিশী সম্পত্তি অভিযুক্তরা বেদখলের পায়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) উক্ত নালিশী সম্পত্তি বেআইনি ভাবে জবর দখল করে কলা গাছ রোপণ করেন।এরপর আহত ব্যক্তির রোপণকৃত সরিষা ক্ষেত নষ্ট করে ফেলেন। এমন ঘটনার পেক্ষিতে জীবনের ভয়ে দরখাস্তকারী থানায় অভিযোগ দায়ের করে আসেন। পুলিশ ঘটনার পরদিন কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন। এমন ঘটনার পেক্ষিতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে প্রকৃত জমি মালিকদের উপর হামলা, ভাংচুর ও মারপিট করে নারীসহ ৩ জনকে রক্তাক্ত জখম করেন। এরমধ্যে আহত শান্তা বেগমের কানের একজোড়া স্বর্ণের জিনিস ছিড়ে নেন তারা। এতে ওই নারীর কান ছিড়ে গুরুত্বর আহত হয়েছেন। 

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল