কাপাসিয়ায় নিখোঁজের১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মো. সাজিদ আহমেদ সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার কাপাসিয়া গ্রামের মধ্যপাড়া শীতলক্ষ্যা নদীর পাড় বালুর গদির পাশ থেকে উদ্ধার করা হয় লাশটি।
নিহত সাজিদ আহমেদ সাফাত উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর এলাকার প্রবাসী মো. সোহাগ হোসেনের ছেলে। সাফাত বঙ্গতাজ প্রি ক্যাডেট একাডেমির প্রি-প্রাইমারির ছাত্র।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন সাফাত। সম্ভাব্য স্থানে
খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি কাপাসিয়া থানাকে জানায় সাফাতের পরিবার। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের বালুর গদির পাশ থেকে বস্তাবন্দি সিফাতের লাশ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন সকালের সময় কে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস