নরসিংদীতে বিআরটিএর সেবা সংক্রান্ত গণশুনানি
নরসিংদীতে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) আয়োজিত একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।শুনানিতে স্টেক হোল্ডাররা উপস্থিত থেকে সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।বুধবার সকালে নরসিংদী বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র অফিস প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম এবং পরিচালনা করেন সহকারী পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ নরসিংদীর সার্কেল শেখ মো. ইমরান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, বিআরটিএ নরসিংদী সার্কেল মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, বিআরটিএ নরসিংদী সার্কেল মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন এবং বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ম্যানেজার অপারেশন মো. জান্নাতুল ফেরদৌস।
এছাড়া নরসিংদী জেলার বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য মোটরযানের মালিক, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গণশুনানিতে মোটরযান সেবা সংক্রান্ত নানা সমস্যা, সম্ভাব্য সমাধান ও সেবার উন্নতি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উত্থাপিত বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ