নরসিংদীতে মাজার ও আখড়ায় হামলা-ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন
নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে দরবার, মাজার ও আখড়ার ভক্তরা এই মানববন্ধন করেন।
বিশ্ব সুফি সংস্থা নরসিংদী জেলা শাখা আয়োজিত মানববন্ধনে জেলার ছয় উপজেলার সুফি দরবার, মাজার ও আখড়ার ভক্তরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে সুফি সাধকদের প্রতিষ্ঠিত সব দরবার, মাজার, খানকা ও আস্তানার নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় সমন্বয়ক সুফি মুখলেসুর রহমান। এছাড়া জেলার বিভিন্ন মাজার ও দরবার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ খাদেমরা বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ