সাতক্ষীরায় বিএনপির সম্মেলনে দু গ্রুপের উত্তেজনা ১৪৪ ধারা জারি
সম্মেলন নিয়ে বিএনপির দু'গ্রুপের উত্তেজনা, সাতক্ষীরার দেবহাটায় ১৪৪ ধারা জারি
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের কর্মসূচিকে ঘিরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে দেবহাটা উপজেলায় এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
তিনি জানান, গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশে জানানো হয়, সম্মেলন স্থল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার।
সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন