ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সমাজসেবা কর্মকর্তার সীমাহীন দুর্নীতির অভিযোগে অপসারণের দাবি ছাত্রজনতার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৩৬
শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা পদে শেখ সহিদুর রহমানের যোগদানের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্র প্রতিনিধিরা  বেলা ১১টায় উপজেলা সমাজসেবা অফিসের সামনে উক্ত বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বেলা ১০টা থেকে তারা উপজেলা সমাজসেবা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচিতে অংশ নেয়। 
বিক্ষোভ কর্মসুচিতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা জানায় দুর্নীতিবাঁজ সহিদুর রহমানকে শ্যামনগরের অফিসে বসার সুযোগ দেয়া হবে না। ইতিপুর্বে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় শ্যামনগরে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতিসহ আওয়ামীলীগকে পুনঃর্বাসিত করেছিলেন। এছাড়া সহিদুরের বিরুদ্ধে বরসা এনজিওর নামে স্থানীয় হাজারও মানুষের কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে অতিসত্ত¡র তাকে আইনের আওতায় আনার দাবি করেন তারা। সাতক্ষীরা সদরের আওয়ামীলীগ দলীয় ভাগ্নে পরিচয়ে বিগত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা অফিসকে নিজস্ব প্রতিষ্ঠানে পরিনত করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাইমিনুল ইসলাম তানভীর, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আব্দুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন ও নুরুল হুদা প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে শেখ সহিদুর রহমান জানান, ‘আমি মুলত শ্যামনগরে যোগদান করবো না। যেহেতু ঢাকা থেকে অর্ডার হয়েছে, তাই কাগজের প্রক্রিয়ার সম্পন্ন করতে আমি শ্যামনগরে আসতে বাধ্য’। তিনি আরও বলেন ‘আমি আবেদন করবো দুরে কোথাও যাওয়ার। তার বিরুদ্ধে ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসুচি ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসে যায়নি, তাই কি হয়েছে বলতে পারিনা। ‘আমি এখন ইউএনও স্যারের সাথে রয়েছি-জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জানা যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরদাহ গ্রামের বাসিন্দা শেখ আহম্মদ আলীর ছেলে শেখ সহিদুর রহমান। এলাকায় তিনি ‘চালাক ময়না’ নামে পরিচিত। ইতিপুর্বে তিনি আ’লীগ দলীয় সাতক্ষীরার এমপি রবি লীগের সদস্য পরিচিতি পেলেও বর্তমানে ক্যাবিনেট সচিবের ভাগ্নে পরিচয় দিচ্ছেন। সহিদুর রহমান গত ২০০৫ সালে একটি প্রকল্পের অধীনে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে তিনি সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে মামলার সুত্র ধরে রাজস্বখাতে চাকুরী স্থানান্তরের পর স্থায়ীকরণসহ প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন। চাকুরী জীবনের শুরু থেকেই অদ্যবধি সহিদুল রহমান নিজ জেলা সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জসহ সাতক্ষীরা সদরের সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরার পোষ্ট অফিসমোড়ে তার আলিশান বাড়ি দর্শনার্থীদের রীতিমত চমকে দেয়। সাতক্ষীরার বরসা এনজিওসহ সিডি হসপিটাল ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সে তার মেয়ার রয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু