ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৩০-১-২০২৫ বিকাল ৫:১৭

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের টুপিপাড়া সরকারি খালের রাস্তার উপর  মান্নান মোল্লা (৩৩) নামে এক মোটরসাইকেল রাইড শেয়ারের লাশ উদ্ধার করছে শ্রীপুর থানা পুলিশ। 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী)  সকালে তার মরদেহ উদ্ধার করে উপজেলা থানা পুলিশ।
স্থানীয়ভাবে জানা যায়,নিহত মোটরসাইকেল রাইড শেয়ার মান্নান মোল্লার বাড়ি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে ভাড়া মারার উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিলো।রাতে বাসায় রান্নার তেল না থাকায় তার স্ত্রী সন্ধ্যা সাতটার
দিকে ফোন দিয়ে জানালে সে বলে আমি নিয়ে আসতেছি তুমি রাস্তার দাঁড়াও।পরে রাস্তার উপর তেল দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় পরে আর ফিরে আসি নি।এমনকি রাতে ফিরে না আসলে একাধিকবার ফোনে ফোন করলে যোগাযোগ সম্ভব হয় নি।আমার স্বামীর হত্যার সাথে যারা জড়িত আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। 

নিহতের মামা মোঃ আশরাফ বলেন,আমার ভাগ্নে একজন নিরীহ শান্ত ছেলে।রোডে মোটরসাইকেল ভাড়া মারতো।কারোর সাথে কোনো শত্রুতা নেই বলে আমরা জানি।আমার বিশ্বাস এটা পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু সঠিক বিচার চাই। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন,যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী