ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩০-১-২০২৫ বিকাল ৬:১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী সংগঠন মেলা-২০২৫ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  সকাল ১০ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন।

তিনি জানান, একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনের ক্ষেত্র। সংগঠন মেলা ২০২৫ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে। বিগত বছররের চেয়ে এবছরে সংগঠন মেলার আয়োজনে খুশি হয়ে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

সংগঠন মেলা শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারছে এবং পছন্দের সংগঠনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।

এই ক্লাব ফেয়ারের মাধ্যমে সংগঠনগুলোর সদস্যরা তাদের পূর্বের অর্জনসমূহ উপস্থাপনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কে তাদের সংগঠনে যুক্ত করার জন্য অনুপ্রানিত করছেন।এবারের মেলায়  প্রায় ২৩টি সংগঠন অংশগ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য