ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৫ বিকাল ৭:২৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শীলকূপের টাইমবাজার টু গণ্ডামারা সড়কের টাইম বাজারস্থ কবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানিক টিম তাকে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের পুত্র। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ি হিসেবে বেশ পরিচিত বলে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে  বলেন, গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির