ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৫ বিকাল ৭:২৯

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুবিপ্রবি) নির্ধারিত জায়গায় দ্রুত ক্যাম্পাস স্থাপনের লক্ষে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(৩১ জানুয়ারি) সকালে সুনাম(৭গঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সম্পাদক সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার ও শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর আলী, বিএনপি নেতা ইরান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা জমিয়তে- সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সেচ্ছাসেবকদল নেতা শুয়েব আহমদ, যুবদল নেতা সৈয়দ আলম,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক-৮ ইউপি সদস্য লিটন মিয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী। যারা এ স্থান নিয়ে দ্বিমত পোষণ করছেন আমরা আশাকরি তারাও আমাদের সাথে একমত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ