ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীর ৫ শতাধিক সংগঠনের সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবীর মিলন মেলা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৪৯

নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় জেলার ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
"বিজয়-২ "নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এই মেলা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দুর্যোগে সহায়তা, দারিদ্র বিমোচনে পাশে দাড়ানো ও পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫ শত ৮টির বেশি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ করে সমন্বতি উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা।
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলনমেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা আব্দুল কাদির মোল্লা, উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার