ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করছে পশুপালন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ১:৫৭

গ্রামের মানুষ আগে পশুপালন করতো নিজেদের খাবারের জন্য। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। সাম্প্রতিক সময়ে কৃষির উপখাত হিসাবে গরুসহ পশুপালনের হার বাড়ছে। 

বিশেষজ্ঞদের মতে, পশুপালনের উপর নির্ভর করে শত শত পরিবার তাদের জীবীকা নির্বাহ করছেন এবং অনেকেই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। ব্যাক্তি উদ্যোগ ছাড়াও এখন বানিজ্যিক ভাবে পশুপালন হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে আসছেন পশুপালনে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, শালিখা উপজেলায় গাভীর খামার রয়েছে ৮৮৯ টি, মোটাতাজাকরণ খামার ২৮৬ টি, ছাগলের খামার ১৯৭ টি, ভেড়ার খামার ১৫ টি এবং মুরগির খামার ১৪১ টি মোট ১হাজার ৫ শত  ২৮টি যা চার বছর আগেও এ সংখ্যা ছিল মাত্র ৭৬৭ টি। বর্তমানে তা প্রায় দিগুণে পৌছেছে। 

উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের ওবায়দুল মোল্লা বলেন, আমার খামারে ছয়টি গরু আছে। প্রতি ছয় মাস পরপর দুটি গরু বিক্রি করি। এ অর্থ দিয়ে জমি বন্ধক নিয়ে চাষ করি।

উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালি গ্রামের মোঃ সোহাগ মন্ডল বলেন, গরুর গোয়াল টায় আমাদের ব্যাংকের মতো বিপদ-আপদে গরু বিক্রির অর্থ কাজে লাগায়।

অনেকে গরু বিক্রির অর্থ দিয়ে ছেলে সন্তানদের প্রবাসে পাঠাচ্ছেন এবং প্রবাসী আয় দিয়ে বাড়ি নির্মাণ ও জমি কিনছেন। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহারিন সুলতানা জানান, পশুপালন কারীদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান সহ উন্নত ও পুষ্টি সমৃদ্ধ ঘাস চাষে সহযোগিতা করা হচ্ছে। এতে খামারিদের খরচ কমছে এবং লাভ বাড়ছে।

পশুপালন এখন শুধু জীবিকার মাধ্যম নয় বরং একটি সন্মান জনক পেশা। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরা এই খাতকে নিজেদের স্বপ্ন পূরণের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা