ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বিএনপি'র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের জন্য দোয়ার আয়োজন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ১:৫৯

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালী প্রেস ক্লাবে দোয়ার আয়োজন করা হয়।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বাদ মাগরিব নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের রবিউল হক কচি মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়। নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়নপুর বায়তুল মাহফুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান এ দোয়া পরিচালনা করেন।

সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মো. শাহজাহান শারীরিক সমস্যা নিয়ে অসুস্থতায় ভুগছেন। এরপর বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, ব্যাংককে থাকা  মো. শাহজাহানের বড় ছেলে আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ সাংবাদিক শাহাদাৎ বাবুর মুঠোফোনে তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়ার আগে অনানুষ্ঠানিকভাবে সাংবাদিক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। সাংবাদিক নেতা ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীতে কর্মরত জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত