ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নবীনগরে দুই শতাদিক মসজিদে কার্পেট বিতরন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ৪:৩৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাজীপুর গ্রামের কৃতি সন্তান আবু হাসনাত আলম (রাজিব ভুঁইয়া) সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ২ শতাধিক মসজিদে কার্পেট বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রবিবার সকালে হাজীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সমাজ সেবক সাইদুর রহমান দানুর সভাপতিত্বে ও মোঃ ইমরান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম জসিম, বিএনপি নেতা মোঃ শিশু মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস, কৃষকদল নেতা বশির আহমেদ প্রমুখ।

দোয়া মাহফিল শেষে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় দুই শতাদিক মসজিদ থেকে আগত প্রতিনিধিদের কাছে কার্পেট গুলো হস্তান্তর করা হয়।

এসময় বক্তারা বলেন,উপজেলার প্রায় দুই শতাদিক মসজিদে একসাথে এত কার্পেট বিতরন করে রাজিব ভূঁইয়া সামাজিক সেবা সংগঠন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতেও ভালো কাজের মাধ্যমে সংগঠনটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ