ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দ. জেলা কমিটিতে আসা পদকে যাকাতি পদ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দিলো লিয়াকত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৬:৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেলো বাঁশখালীর দুই নেতা, তবে কমিটিতে আসা পদকে যাকাতি পদ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দিলো লিয়াকত।

রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে ঘোষিত ৫ সদস্যের একমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছে বিএনপি নেতা লিয়াকত আলী এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বাঁশখালীর দুই নেতা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অনুমোদিত ও ঘোষিত ৫ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেলেও তাতে সন্তুষ্টি হননি গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী।

কমিটিতে আসা এই পদকে যাকাতি পদ হিসেবে আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ফেইসবুক ভেরিফাইয়েড আইডি (Mohammad Liaquat Ali)তে পোস্ট করে বিএনপির এই নেতা বলেন, দল আমাকে মুল্যায়ন করার অনেক চেষ্টা করেছে, আমাকে দেয়া যাকাতি পদটি অন্য কাউকে দিয়ে খুশি করুন,, আমি পদত্যাগ করলাম। এর কয়েক মিনিট পর একই আইডি থেকে আরও একটি পোস্টে লিয়াকত আলী লিখেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যে লেয়াকত দেখা যাচ্ছে সেটি আমি নই। এই নিয়ে আলোচনা -সমালোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম হয়ে উঠেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদপ্রাপ্ত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী। কেন্দ্র থেকে ইদ্রীস মিয়াকে আহবায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, লেয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার পর পরই লেয়াকত আলী এই কমিটি প্রত্যাখান করে তার ভেরিফাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে কমিটিতে থেকে পদত্যাগের ঘোষণা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণার পর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মাঝে উল্লাস দেখা গেলেও লিয়াকত ও তার  সমর্থকরা এই কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। লিয়াকত আলীর সমর্থকদের কেউ কেউ হাতাশা প্রকাশ করে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন