ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৩:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে নারী পুরোহিতের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অনুষ্ঠিত পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয়বারের মতো এই বিভাগের পূজা-অর্চনা পরিচালনা করলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ৩৬টি বিভাগে পূজার আয়োজন পরিচালিত হয় পুরুষ পুরোহিতদের মাধ্যমে।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে সমাদৃতা ভৌমিক বলেন, “আমাদের দেশে প্রচলিত ধারণা যে মেয়েরা পূজার আয়োজন করতে পারে না। এই ভ্রান্ত ধারণা ভাঙতেই আমি নিজ উদ্যোগে পূজা পরিচালনা করেছি।”

বিভাগের এক শিক্ষার্থী বলেন, “জ্ঞানের ক্ষেত্রে নারী-পুরুষের কোনো বিভেদ নেই। সেক্ষেত্রে পূজার ক্ষেত্রেও লিঙ্গভিত্তিক ভেদাভেদ থাকা উচিত নয়। শাস্ত্রেও কোথাও বলা নেই যে নারীরা পূজা পরিচালনা করতে পারবেন না।”

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে পূজা উদযাপিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ