রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'
হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ঝালমুড়ি । এছাড়াও এতে প্রথম রানার-আপ হয়েছে টিম ইকোস্পার্ক এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে টিম পারকৌড়। শনিবার (১ ফেব্রুয়ারী ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, বর্তমান বিশ্বে একটা আইডিয়া জেনারেট করার পর সেটিকে বিক্রি করতে হয়। আর বিক্রি করতে হলে সেটিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উপস্থাপনার সময় এক ধরনের জড়তা কাজ করে। এ ধরনের প্রতিযোগিতা যত বেশি হবে তাদের এ জড়তা কেটে যাবে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
এসময় ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক অধ্যাপক নুরুল মোমেন বলেন, 'হাল্ট প্রতিযোগিতার বিষয়ে যখন আমাকে বলা হয়েছে, তখন তাদেরকে সার্বিকভাবে সাহায্য করার জন্য আমরা ক্যারিয়ার কাউন্সিল সর্বদা প্রস্তুত ছিলাম। আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। তাদের ধারণা নিয়ে কিভাবে আরো সামনে আগানো যায় সেই চিন্তাভাবনা করে আমরা কাজ করছি। আজকের দিনে আমাদের শিক্ষার্থীরা যেসমস্ত বিষয় আলোকপাত করেছে তার মাধ্যমে বুঝা যায়, তার দেশের এবং দেশের বাহিরের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।'
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক মইন উদ্দিন,পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অধ্যাপক মোমিনুল হক।
উল্লেখ্য, এই বছর অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে সেরা ৩২টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে ৮ টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। এই ৮টি দলের মধ্যে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হয়েছে। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি সুযোগ পাবে গ্লোবাল অ্যাকসিলারেটর অংশগ্রহণ করার। গ্লোবাল অ্যাকসিলারেটর এর সেরা ছয়টি দল সুযোগ পাবে গ্লোবাল ফাইনালে।
গ্লোবাল ফাইনাল এর চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তব্যয়ের জন্য পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন