ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালীতে ভোটার হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৩:৪৪

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নোয়াখালী কবিরহাট উপজেলায় হালনাগাদ কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। কবিরহাট উপজেলা সহকারী (ভূমি) নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুভব্রত রায়, বীর মুক্তি যুদ্ধা, এনামুল হক, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান'সহ ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এর আগে গত ২০ জানুয়ারি থেকে সারাদেশ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে এই উপজেলাতেও কার্যক্রমটি চালু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ডাটা এন্টির মাধ্যমে এই ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নতুন ভোটার হালনাগাদ নিয়ে সুবিধা ও অসুবিধা নিয়ে বেশি কিছু প্রশ্ন এবং পরামর্শ প্রদান করা হয়েছে। 

সকলের প্রতি কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল অনুরোধ করে বলেন, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কেউ ভুল তথ্য বা ভুল কাগজপত্র দিয়ে কোন ভাবেই ভোটার না হতে পারে, কোন রোহিঙ্গা যেনো ভোটার না হতে পারে সেই দিকেও আমাদের সজাগ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ছবি তোলার সময় সকলের সার্বিক সহযোগিতা কমনা করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ