ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় নিহত ৩


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৩:৫১

দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তাছাড়া এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার হাজী কালামিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং আনোয়ার হোসেনের শ্যালিকা ঢাকা বংশাল থানার নাজিরা বাজার এলাকার মো. ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা হোসেন (৬০)। আহতরা হলেন- একই পরিবারের কাজী রিয়াদ (৩৪) ও মাইক্রোবাস চালক।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস সকাল ৬টায় দ্রুতগতিতে ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত আরও তিনজনকে চমেক হাসপাতালে পাঠালে সেখানে বিবি রহিমাও মারা যান। এছাড়া চালকসহ দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা বলেন, দুর্ঘটনায় আমার বাবা ও খালা মারা গেছেন। ঘটনার আকস্মিকতায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও হতভম্ব। দুইস্বজনের মৃত্যু তারা যেন মানতে পারছেন না।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে একজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে হাসপাতালে আরও একজন মারা যান। গাড়িতে আত্মীয়-স্বজনসহ ৮ জন ছিলেন। অন্যরা সামান্য ব্যথা পেয়েছে। তারা আমাদের জানিয়েছেন চালক ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন বলেন, মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ এবং হাসপাতালে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল তৈরি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

এদিকে  সোমবার  সকাল ৯ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় রেলে কাঁটা পরে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নিয়ে যান রেলওয়ে পুলিশ।  

মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাইনি।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১