নবীনগরে মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন ফতেহপুর হিলফুল ফুযুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আনোয়ার হুসাইন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদরাসার শিক্ষক। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অত্র মাদরাসায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সোমবার সকালে বলাৎকার শিকার হওয়া ওই ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ওই শিক্ষক বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুর গ্রামের তৌহিদুল হক এর ছেলে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, গত তিনদিন আগে ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মাদরাসায় এলে ওই অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেপ্তার করে সকালেই আদালতে চালান করেছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত