ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায় ষড়যন্ত্রের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৩:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায়, একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোঃ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় স্বপ্নের সেতুটি একনেকে পক্রিয়াধীন অবস্থায়, কথিত আহাম্মদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধাঁ হয়ে দাড়িয়েছেন। বক্তারা আহাম্মদ হাসপাতাল গংরা সেতুটি বাস্তবায়নে ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও মানবন্ধনে জানান।

এদিকে মানববন্ধন শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে ফেরির ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহাম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহাম্মদ। এব্যাপারে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই, দুইটাই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি।

এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ফেরীটি নদীর মধ্যেই আছে। আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মান নিয়ে সমস্যাটা। আশা করছি সমাধান হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার