ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গম ক্ষেতে বিষ প্রয়োগ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৩:৪৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গম ক্ষেতে বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন আগে দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর-বগলাবাড়ি বিলে ১৩ কাঠা জমির গম পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সাবান ও মোঃ ইউনুস আলী। মঙ্গলবার সরজমিনে গিয়ে গম ক্ষেত পুড়ানোর সত্যতা পাওয়া যায়।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ার ইউনিয়নের মির্জাপুর মৌজার ১৬৮ নং খতিয়ান, জেএল নং ১৬, দাগ নং ৩৩০৫। এই দাগের ৭১ শতক মধ্যে ১৬.৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ-দখল করে আসছিল দেলোয়ার হোসেন সাবান। ক্রয়কৃত জমির সমস্ত টাকা-পয়সা পরিশোধ করার হলেও দাইপুখুরিয় ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়ার মৃত আইনুদ্দীনের ছেলে মোঃ হাসান আলী গত ১৫ জানুয়ারী আমার জমির গম ক্ষেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ১৩ কাঠা জমির গম ক্ষেতে গম পুড়িয়ে দেয়।
এদিকে, ভুক্তভোগী মোঃ ইউনুস আলী জানান, আমাদের পৈতৃক জমি সকলে মিলে বিক্রয় করেছি দেলোয়ার হোসেন সাবানের কাছে, তিনি সব টাকা পরিশোধ করে দিয়েছেন।  কিন্তু আমার বড় ভাই মোঃ হাসান আলী কোন কারণ ছাড়াই ১৩ কাঠা জমির গম ক্ষেতে কীটনাশক বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে।
বিষয়টি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে, হাসান আলী সমাধান করে নিবো বলে বিভিন্ন ভাবে টালবাহানা করছে এবং যা খুশি তাই করে নিস বলে হুমকিও দিচ্ছেন।
এদিকে অভিযুক্ত মোঃ হাসান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমির গম আমি বিষ দিয়ে পুড়িয়েছি তা কি হয়েছে? আমাকে না জানিয়ে গম লাগিয়েছে, আমি তাদের একাধিকবার নিষেধ করার পর তারা গম লাগিয়েছে, তাই গম পুড়িয়েছি। এখানে সমাধানের কি আছে?
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগটি এএসআই সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে,  বিষয়টি তিনি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিবেন।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা