মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক
নওগাঁর মান্দায় ১৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারের একটি চায়ের দোকান থেকে জাল রুপিসহ ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সিদ্দিক মোল্লা (৫০) ও মহাদেবপর উপজেলার সদরের মৃত ফয়জার রহমানের ছেলে কারিয়াপ্পা (৫৫)।
মঙ্গলবার বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর রহমান এ তথ্য জানান।
ওসি মনসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে মান্দা থানা এলাকায় একটি চক্র ভারতীয় জাল রুপি সরবরাহের জন্য প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি টিম উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেন। এসময় তাদের কাছে ১৩ লক্ষ ৭৫ হাজার জালরুপি জব্দ করা হয়।
ওসি আরো জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসানের নেতৃত্বে একটি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২