ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ২:৭

‘হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি’– মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার এমন স্ট্যাটাস ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলে। সম্প্রতি হুমকি দেওয়াসহ নারী ফুটবলারদের আন্দোলনের বিষয়গুলো নিয়ে  কথা বলেছেন মাতসুশিমা সুমাইয়া।
নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আপনাদের ফেরার আহ্বান জানিয়েছেন। তার পরও নমনীয় হলেন না কেন এমন প্রশ্নের জবাবে মাতসুশিমা সুমাইয়া বলেন, যেখানে আমরা মানসিক শান্তি পাব না, সেখানে আমরা কীভাবে খেলে দেশের জন্য পারফর্ম করব? বারবার কেবল টিকটকের বিষয়টি সামনে আনা হচ্ছে। আমি সারাজীবন বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছি। এখানে আসার পর ঈদটা ক্যাম্পে করতে হয়েছে; কারণ আমার দেশকে প্রতিনিধিত্ব করতে হবে। আমরা যদি অবসর সময়ে একটা ভিডিও বানাই, তাতে সমস্যা কী? ঠোঁটে লিপবাম দেওয়া নিয়েও তাঁর (বাটলার) আপত্তি। ঠোঁট শুকিয়ে গেলে লিপবাম দেব না? ভুটানের সঙ্গে ম্যাচের আগে আমি নিজে শুনেছি সানজিদা-সাগরিকাকে কোচ বলেছেন– তোমরা কি এখানে মডেলিং করতে এসেছো? আপনি দেখেন, ব্রাজিলের নারী ফুটবলার মার্তা, তিনি লাল লিপস্টিক দিয়ে মাঠে নামেন। আমরা তো লিপবাম দিই। খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে ঠোঁট শুকিয়ে যায় আমাদের। আবার মাথায় ব্যান্ড দিলেও আপত্তি।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা