ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৪:২৯

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার আহমেদ মিঠু। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়।

যেখানে আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার আহমেদ মিঠু।  গতকাল বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সেই সঙ্গে তাকে আম্পায়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও রাখা হয়েছে। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিজে। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, ফাহিম সিনহা ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক্সের দায়িত্বে রয়েছেন। আর সভাপতি ফারুক আহমেদ নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। সিসিডএম-এ থাকছেন সালাউদ্দিন। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটির দায়িত্ব কাউকে দেয়া হয়নি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে