ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পদ্মার এক কাতলার দাম ৩০ হাজার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৫০

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে কালিদাস হালদারের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল‍া মাছ ধরা পড়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় কালিদাস হালদারদহ তার সহোযোগীরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে অবস্থিত মো. শাহজাহান শেখের মৎস্য আড়তে আনা হয়।

মাছটি মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় কিনে নেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, এখন মাঝেমধ্যেই পদ্মায় বড় মাছ পাওয়া যায়। মাছটি কিনে লাভে বিক্রি করতে পেরে ভালো লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতলা, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাবে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন