নোয়াখালীতে গুলি-ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ও ২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.নুরুল গনি (৪৩) উপজেলার একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্র নিয়ে ঘুরাফেরা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু