থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন দিলো আদালত
নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের সালিসি বৈঠকে মারামারির ঘটনার মামলায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যসহ ৬জনকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ ৪নং আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করে।
জামিন পাওয়া আসামিরা হলেন, আবু তালেব টিপু উপজেলার কেশরপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জামিন পাওয়া আসামিরা হলেন, একই ইউনিয়নের উনদনিয়া গ্রামের বাসিন্দা আবু জাফর রতন (৫৫), মো.আনোয়ার হোসেন (৪৩), তাজুল ইসলাম (৪৬), আক্তার হোসেন (৩২), ও জসিম উদ্দিন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরপাড়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাই আনোয়ারের সাথে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানার গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে উভয়পক্ষের সালিসদাররাও উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।
নোয়াখালী কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, মামলার ছয়জন আসামিকে বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের