ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অবৈধ ভবনে ৮ বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১১:২৫

আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীতে অবৈধ ভবনে কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস–শাখা রয়েছে। বুধবার (২ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

দীপু মনি বলেন, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীতে অবৈধ ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদত্ত সাময়িক সনদে উল্লেখিত স্থানে/শহরের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা পরিচালনার কোনো সুযোগ নেই।

তিনি জানান, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ওই শর্ত ভঙ্গ করে ঢাকা শহরে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের অনুমোদিত ভবন/ক্যাম্পাসের বাইরে অননুমোদিত ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব বিশ্ববিদ্যালয়কে অননুমোদিত ভবনসমূহ বন্ধ করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক বা জনসাধারণের সচেতনার্থে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে লাল তারকা চিহ্ন প্রদান করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তিতেও এসব বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উত্তরা ও বনানীতে ইবাইস বিশ্ববিদ্যালয়ের দুটি অবৈধ ক্যাম্পাস এবং ঢাকা শহরের উত্তরায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার একটি অবৈধ শাখা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

জামান / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন