ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির দুই তক্ষকসহ আটক ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৫৬

রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে কোস্টগার্ডের আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত ৫নং সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিরল প্রজাতির দুটি তক্ষকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তক্ষক দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিরল প্রজাতির তক্ষক দুটির মধ্যে একটির ওজন ৩৬৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩৫৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৪ ইঞ্চি। আটককৃত চোরাকারবারি মৃত্যুঞ্জয় মিস্ত্রি (৪৭) খুলনা জেলার দাকোপ থানার গুনারী গ্রামের অরবিন্দু মিস্ত্রির ছেলে। উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং উক্ত সাফল্য নিয়মিত অভিযানেরই অংশ।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের