মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের 'কালজয়ী মুজিব' ম্যুরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের ভাস্কর্য ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর করে। এরপর তারা মূল ফটকের দিকে জড়ো হয়।
এক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, "এই প্রতীকগুলো আমাদের জন্য নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকা অর্থ ২৪ এর গণ আন্দোলনকে কলুষিত করা ।আমাদের ক্যাম্পাসে এর ঠাঁয় নেয়।স্বৈরাচারকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।"
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেকু ব্যবহার করে কালজয়ী মুজিব ম্যুরালটি ভাঙে দেয়।
উল্লেখ্য, এর আগে পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, "সারা দেশে অবশিষ্ট মুজিবের মূর্তি জয় বাংলা করে দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিবের একটা বিশাল মূর্তি আছে, এখনো। ওটা আজ রাতে জয় বাংলা করে দিন। ফ্যাসিবাদের সকল চিহ্ন বিলোপের মধ্যেই আছে জুলাই বিপ্লবের সফলতা।"
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?