ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ১:৩৬

গাজীপুরের কাপাসিয়ায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।
ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন নয়নের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, তাজউদ্দীন আহমদ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম মঞ্জু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ মোল্লা, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, হারুনুর রশিদ, শহীদুল্লাহ আজাদ, মনির হোসেন, আশরাফুন্নাহার, মোঃ ফজলুল হক প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭০টি স্কুল, মাদরাসা এবং কারিগরি বিদ্যালয় অংশগ্রহণ করেন। ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন নয়ন, ফারুক হোসেন, ওসমান গনি, দুলাল মিয়া, নাসির সহ অন্যান্যরা দুই দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন। প্রতিযোগিরা মনমুগ্ধ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন