ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নবীনগরে নৌকা ডুবে শিশু নিহত, মা আহত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ৩:৩৭

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকা ডুবে রিয়াদ নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় শিশু টির মা বিউটি বেগম গুরতর আহত হয়ে নবীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর নৌকাঘাটে এই ঘটনা ঘটে৷ নিহত শিশু রিয়াদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকা ঘাট থেকে একটি মালবাহী নৌকা উরখুলিয়া যাচ্ছিলো, নবীনগর নৌকা ঘাট থেকে ছাড়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়৷ পরে দ্রুত আমরা উদ্ধার কাজ করি, নৌকা ডুবির কয়েক মিনিটের মধ্যে এক মহিলাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর শিশু বাচ্চাটি নদীতে ভেসে ওঠে। নৌকায় বেশি যাত্রী ছিল না, নৌকায় সিমেন্ট ও রট অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে নৌকাটি ডুবেছে বলে জানান স্থানীয়রা৷

নিহত শিশুটির নানা মোঃ হেলিম মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে নবীনগরে বাজার করতে আসছিলাম। বাজার শেষ করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকা ঘাট থেকে ছাড়ার সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়৷ স্থানীয়রা দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আমার নাতি রিয়াদ মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাফিছা বলেন, আজকে নৌকা ডুবির ঘটনায় দুই জন রোগীকে আমাদের কাছে নিয়ে আসে। একজন হচ্ছে মা, পরে এসেছেন তিন বছরের একটি বাচ্চা। মা জীবিত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন। শিশু বাচ্চাটি আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক