নরসিংদীতে ১০ ছাত্রলীগ নেতা ৭দিনের রিমান্ডে
নরসিংদীতে ১০ ছাত্রলীগ নেতার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজী এই রায় দেন।
এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে রাখা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের উপস্থিতিতে আদালতপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়। আদালতে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর চালান তারা। পরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি পাহারায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়।
পরে পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ