গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে প্রস্তাবিত ২০৩ একর জমি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানবন্ধনের পর শিক্ষার্থীরা মৎস্য বীজ উৎপাদন খামার কার্যালয়ের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানিয়ে দেয় ।
আজ ৬ ই ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) দুপুর ১টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময় শতাধিক শিক্ষার্থী হাদি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেওয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারদিন আহমেদ দিপন বলেন," খুলনা বিশ্ববিদ্যালয় দ্রুত সম্প্রসারণের প্রয়োজন হলেও প্রশাসনের উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। প্রশাসনের উচিত কালক্ষেপণ না করা।অতি দ্রুত সময়ের ভিতর জমি অধিগ্রহণ করে আবাসন সংকট, পর্যাপ্ত ক্লাসরুম ও গবেষণার সুযোগের অভাব, ক্লাবগুলোর বসার জায়গার সংকটসহ নানা সমস্যার দ্রুত সমাধান করা ভুগছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম . মাহবুবুর রহমান জানান,"২০৩ একরের প্রকল্প অনুমোদনের জন্য শীঘ্রই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে।আর বাকি মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় নিয়ে আমরা কাজ করছি।"
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছিল এবং প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিল।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?