ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বকেয়া একশত টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু আলী (৩০) নামে এক চা দোকানীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজীপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আহতের ভাতিজা আবদুল আহাদ জানান, দুপুর দেড়টার দিকে উমরপুর গ্রামের তরিকুল ইসলাম চাচা দোকানে চা পান করতে আসেন। পরে তরিকুলের কাছে দোকানের বকেয়া একশত টাকা চান চাচা বাবু আলী। এ সময় তরিকুল ইসলাম টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়ে ওই চায়ের দোকান থেকে চলে যান। কিছুক্ষণ পর আবার চায়ের দোকানে এসে চাইনিজ কুড়াল দিয়ে বাবুকে অর্তকিতভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তরিকুল, মোহাম্মদ ও সিজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে দায়িত্বরত ডা. নাজমা খাতুন জানান, রোগীর অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি