ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

হাতিয়ার সাবেক এমপি আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আগুন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-২-২০২৫ দুপুর ১:৪৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবনে ভাংচুর ও অগুন দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তারা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে।

বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে এ হামলা, ভাংচুর ও অগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়ার উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে উত্তেজিত ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় ভিতর থেকে ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় ভিতর থেকে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়। পরে তারা প্রথমে উছখালি বাজারের দক্ষিণের এমপির পুল এলাকাস্থ বাসায় এবং পরে উছখালি বাজারের উত্তরে ব্রিকফিল্ড এলাকাস্থ বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং এক পর্যায়ে দুই বাড়িতে আগুন দেয়। এতে দুটি দোতলা ভবন, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও কয়েকটি গোলঘর পুড়ে যায়। পরে ভোরের দিকে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায় আগুন দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএসএম / এমএসএম

মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ